মুন্সীগঞ্জে জনতা ব্যাংকের রোড শো

মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ

এখন থেকে মুন্সীগঞ্জের জনতা ব্যাংক শাখায় দেয়া যাবে পাসপোর্ট ফি,আয়কর,ভ্যাট,শুল্ক,সারচার্জ ও অন্যান্য সেবা । শনিবার ব্যাংকটির জেলা কার্যালয় কাচারি চত্বর থেকে রোড শোর মাধ্যমে এসব সেবার আনুষ্ঠানিক শুভ সূচনা করে বণার্ঢ্য রোড শো বের হয়। রোড শোটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় ব্যাংকটির কার্যালয়ে গিয়ে শেষ হয়। রোড শোয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ এরিয়ার সককারী মহাব্যবস্থাপক মোঃ আবু আল মামুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শাখার প্রধান ব্যবস্থাপক মোঃ শহিদুর রহমান রবি এরিয়া অফিসের প্রশাসনিক কর্মকর্তা প্রিন্সপাল অফিসার নূরজাহান আক্তার, আট শাখার আটজন শাখা ব্যবস্থাপক- জনাব শাহাদাৎ হোসেন- ভাগ্যকুল শাখা, জনাব খোরশেদ আলম-বেতকা শাখা, জনাব বিল্লাল হোসেন- টংগীবাড়ী শাখা, জনাব জামাল হোসেন- কমলাঘাট শাখা, জনাব শংকর পাল- আব্দুল্লাপুর শাখা, জনাব সেলিম হোসেন- পশ্চিম মুক্তারপুর শাখা। সিবিএ এর সভাপতি জনাব মোঃ জহিরুল ইসলাম ও নেতাকর্মী এবং অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।