মুন্সীগঞ্জ জেলার মোল্লাকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রাথী মহসিনা হক কল্পনার নির্বাচন থেকে সড়ে যাওয়ার ঘোষনা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
গত ২১ শে অক্টোবর ২০২১ সালে সরকার দলীয় প্রার্থী রিপন পাটোয়ারীর সন্ত্রাসী বাহিনী কর্তৃক মহাসিন হক কল্পনার প্রতিবাদ মিছিলে হামলাও মারধর করে কর্মীদের আহত করে।


সন্ত্রাসীরা জনসভা মঞ্চ ভাংচুর এবং আগুন লাগিয়ে দেয়। মহাসিন হক কল্পনা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে পুলিশি হয়রানি, মিথ্যা মামলা ও সন্ত্রাসীদের কর্তৃক কর্মীদের নির্যাতনের কথা ভেবে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে মহাসিনা হক কল্পনা জনাব রোমান দেওয়ানের সন্ত্রাসীদের কর্তৃক গুরুত্বর আহত হওয়ার ছবি সাংবাদিকদের দেখান।