মুন্সীগঞ্জ জেলার মোল্লাাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সতন্ত্র প্রার্থীর জনসভায় হামলা ও পন্ড।

মুন্সীগঞ্জ প্রতিনিধি –

গত ১৫ই অক্টোবর ২০২১ ই সতন্ত্র প্রার্থী মহাসিনা হক (কল্পনার) নির্বাচনী মিছিলে অতর্কিত হামলা করে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রোমান দেওয়ান ও অন্যান্য কর্মীদের আহতের প্রতিবাদে ২১ অক্টোবর ২০২১ এক প্রতিবাদ সভার আয়োজন করেন।

উপস্থিত জনসভায় মহাসিনা হক ( কল্পনা ) বলেন যে প্রশাসন সরকার সমর্থীত আওয়ামী লীগ প্রার্থী রিপন পাটোয়ারীর পক্ষ নিয়েছে। পুলিশ আমার কর্মী বাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানী করিতেছে ।
তার বক্তৃতা চলাকালীন সময়ে ইকরাম ও তার সন্ত্রাসী বাহিনী ককটেল ও গুলিবর্ষন করে জনসভা পন্ড করে দেয়।

ইকরাম ও তার সন্ত্রাসী বাহিনী রোমান দেওয়ান কে হত্যার চেষ্টা করলে রোমান দেওয়ানের কর্মী বাহিনী প্রতিরোধ গড়ে তুলে। এই সুযোগে রোমান পালিয়ে জীবন রক্ষা করে বলে জানা যায়।

পরে মহাসিনা হক (কল্পনা) সাংবাদিক সম্মেলন করে বলেন, সাধারণ জনগনের নিরাপত্তা, মিথ্যা মামলা ও নির্যাতনের কথা চিন্তা করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন।