রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
তৃতীয় ধাপে মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার ২০টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার ৮৭তম কমিশন বৈঠক শেষে ভোটের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তফসিল ঘোষণার পর থেকে সদর উপজেলার রামপালের বর্তমান ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বাচ্চু শেখ ইউনিয়নের উত্তর পানাম দালান বাড়ি গণসংযোগ করেছেন।

শনিবার বিকেল দিকে প্রায় কয়েক শতাধিক সমর্থক নিয়ে রামপাল ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। এসময় ইউপি চেয়ারম্যান হাজী বাচ্চু শেখ সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, বর্তমান আপনাদের সেবা করে আসছি এবং আগামী নির্বাচনে আমি আপনারদের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি নির্বাচনে এগিয়ে যাবো। এসময় আরো উপস্থিত ছিলেন রামপাল ইউপি ৯ নং ওয়ার্ড মেম্বার মজিবুর মিয়া, মোঃ সেলিম, মোঃ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
উল্লেখ, আগামী ২৮ নভেম্বর মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার সবকয়টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর।#