নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ জেলার মোলাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহাসিনা হক (কল্পনা) এক নির্বাচনী মিছিলের আয়োজন করে।
গতকাল শুক্রবার ১৫ অক্টোবর ২০২১ইং মিছিলে সমগ্র ইউনিয়নের জনগন স্বতস্ফূর্ত অংশগ্রহন করে।
মিছিল শেষে মহাসিনা হক (কল্পনা) ইউনিয়ন পরিষদের সামনে জনসভার প্রস্তুতির পূর্ব মূহুর্তে আওয়ামী লীগের প্রার্থী রিপন পাটোয়ারীর কুখ্যাত সন্ত্রাসী ইকরাম এর নেতৃত্বে লাঠি -সোটা, হকিস্টিক ও এলোপাতালী গুলি বর্ষন করে মিছিল ও জনসভাটি পন্ড করে দেয়। ঘটনাস্থলে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে এলাকাবাসী জানান।
সন্ত্রাসীরা মহাসিনা হক (কল্পনার) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান “রোমান দেওয়ান” কে গুরুতর আহত করে। রুমান দেওয়ান বর্তমানে ক্লিনিকে চিকিৎসায়ধীন আছেন বলে সংবাদ দাতাকে অভিহিত করেন। মহাসিনা হক (কল্পনার) কর্মীদের মারধর এর ব্যাপারে থানায় মামলা করতে গেলে
পুলিশ মামলা গ্রহন করিতে অস্বীকৃতি প্রদান করেন বলে মহাসিনা হক কল্পনা সংবাদ দাতাকে অভিহিত করেন।