একমুঠো হাসি যুব ফাউন্ডেশন সংগঠনের সহ সভাপতি মোঃ হিমেল ইসলাম।

নিজস্ব প্রতি‌বেদকঃ

মানব সেবা মহৎ গুন মানব সেবায় এগিয়ে আসুন ‘
প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতার সেবা, দেশপ্রেম ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে “এক মুঠো হাসি যুব ফাউন্ডেশন ” নামে একটি সমাজক্যালমূলক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

এক মুঠো হাসি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এড.সোহানা তাহমিনার দিক নির্দেশনায় এই মানবসেবী সংগঠনের কমিটি প্রকাশ করা হয়েছে।

দেশে এবং বিদেশে বসবাসরত প্রবাশিদের নিয়ে ‘ এই সামাজিক সংগঠন গঠিত। সকলের সম্মতিক্রমে মুন্সি হাসান নাজমুল কে সভাপতি ও সাংবাদিক তোফাজ্জল হোসেন শিহাব কে সাধারন সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা এড. সোহানা তাহমিনা সংগঠনের উদ্দেশ্যে বলেন, মুন্সিগঞ্জে অনেক সংগঠন রয়েছে। আমি চাই এক মুঠো হাসি যুব ফাউন্ডেশন সংগঠনটি সবার থেকে আলাদা ও ব্যাতিক্রমী হবে। অসহায়, অসচ্ছল পরিবার কে সহযোগিতা হিসেবে হাস মুরগি, ছাগল, প্রয়োজনে সকলের সহযোগিতায় গরু কিনে দেওয়া। যাতে করে তারা এর ফলাফল ভোগ করে সুবিধা নিতে সক্ষম হয়।

সভাপতি মুন্সি হাসান নাজমুল বলেন, আমরা প্রবাসে থাকলেও সব সময় দেশের জন্য কিছু করার চিন্তা অনুভব করি। আমরা চাই অসহায় অবহেলিত মানুষেরা যাতে উন্নয়ন থেকে বঞ্চিত না হয়। আমরা আমাদের সাধ্যমতে তাদের সহযোগিতা করার চেষ্টা করে যাবো।