মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে করোনার টিকা দান কর্মসূচী।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় জেলার লৌহজং
উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে বুধবার সকাল থেকে শুরু হয়েছে কোভিট ১৯ এর টিকাদান কর্মসূচী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খিদিরপাড়া ইউনিয়নে ১হাজার ডোজ সিনো ফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। ১হাজার নিবন্ধিত ব্যাক্তিকে দেওয়া হচ্ছে এ সব টিকা। এসময় উপস্থিত ছিলেন খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন বেপারী, খিদিরপাড়া ইউপি ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ শরিফউদ্দিন বাবু, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, হাজী মোঃ শান্ত পাঠান প্রমুখ।