লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বৈদ্যুতিক পাখা প্রদান।
নিজস্ব প্রতিবেদকঃ
লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য বৈদ্যুতিক পাখা প্রদান করেছেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ফারুক ইকবাল মৃধা ফাউন্ডেশনের কর্ণধার, বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফারুক ইকবাল মৃধা।
শনিবার দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ডা.মাহমুদুল হক জেসির হাতে বৈদ্যুতিক পাখাগুলো হস্তান্তর করা হয়।,এসময় উপস্থিত ছিলেন ডা.তেরেসা মঞ্জুরি প্রুভা,জনাব মিজানুর রহমান এমটি ইপি আই,স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান,পরিসংখ্যান পরিদর্শক কাজী মোস্তাফিজুর রহমান বাবুল। উপজেলাভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহমুদুল হক জেসি জানান,প্রচন্ড গরমের মধ্যে বৈদ্যুতিক পাখা রোগীদের জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। এসব সামগ্রী প্রদান করায় হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।