নিজস্ব প্রতিবেদকঃ
করোনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো, মানুষের শ্রেষ্ঠত্ব যেন বিনাশ হতে চলছে বলে মন্তব্য করেছেন সুশিক্ষিত, জনদরদী তাঁতী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজদিখান উপজেলা শাখা ও রশুনিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ নাছির উদ্দিন মৃধা।
তিনি বলেন জনপ্রতিনিধি একটা বিরাট সুযোগ। নিজেকে প্রকৃত মানুষ হিসেবে প্রমাণের সুযোগ। সমাজের অসহায় মানুষের পাসে দাড়ানো, উন্নয়ন মুলুক কাজ করা, অসংগতি নিঃমুলকরা, গরিবের হক বুঝিয়ে দেওয়াসহ অসংখ্য কাজ করার সুযোগ এ-ই জনপ্রতিনিধের।
তিনি আরো বলেছেন, করোনা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে। সুন্দর পৃথিবীর জন্য করণীয় কী, তা–ও ভাবাচ্ছে। সত্যিকারের জনপ্রতিনিধি হতে হবে।জনগণের পাসে দাড়াতে হবে। সরকার যা বরাদ্দ দেন তা বুঝিয়ে দেওয়া। নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দিয়ে অসহায় মানুষের সহযোগিতা করা।
আমি রশুনিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি আমি যদি মেম্বার হতে পারি আমি প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করিবো ইনশাআল্লাহ।
তিনি আরও জানিয়েছেন করোনা কালীন সময়ে নিজস্ব অর্থায়নে অসহায় কর্মহীন মানুষের মাঝে উল্লেখযোগ্য ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি। এলাকায় তার যথেষ্ট গ্রহণযোগ্যতা এবং সমর্থ ও রয়েছে তার।