মুন্সীগঞ্জে মিরকা‌দিম পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউ‌ন্সিলার ই‌দ্রিস আহ‌ম্মেদ টুলুর কার্যক্রম স্থ‌গিত।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

হাই‌কোটের আ‌দেশে মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার ৫নং ওয়ার্ড কাউ‌ন্সিলার ই‌দ্রিস আলী টুলুর কার্যক্রম স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

গত ১৪ ফেব্রুয়ারীর পৌর নির্বাচনী ফলাফলে কারচুপির অভিযোগে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন ক‌মিশ‌নের প্রশাসন শাখার উপসচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষ‌রিত চি‌ঠি‌তে গত মঙ্গলবার এ বিষ‌য়ে পরবতী প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহ‌ণের নি‌র্দেশ দেয়া হয়।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী অনু‌ষ্ঠিত ৫ নং ওয়ার্ডের কাউ‌ন্সিলর প্রার্থী মো, বাবুল আহম্মেদ নির্বাচ‌নের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে এমন আ‌ভি‌যোগ এনে হাই‌কো‌র্ট বিভা‌গে এক‌টি রিট দা‌য়ের ক‌রেন। যার রিট পি‌টিশন নং ২৫৯২/২০২১।

এর প্রেক্ষি‌তে ৩ মার্চ ২০২১ইং তা‌রি‌খে হাই‌কোর্টের আ‌দেশ প্রতিপালনা‌র্থে নির্বাচন ক‌মিশন মিরকা‌দিম‌ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউ‌ন্সিলার প‌দে নির্বা‌চিত ইদ্রিস আহ‌ম্মেদ টুলুর না‌মে ২৫ ফে‌ব্রেুয়ারী ২০২১তা‌রি‌খে গে‌জে‌টের কার্যক‌রিতা স্থ‌গিত ক‌রে গত ৬ সে‌প্টেম্বর এক‌টি গে‌জেট প্রকাশ ক‌রেন।

ফলে কাউন্সিলার ইদ্রিস আহ‌ম্মেদ টুলুকে পরব‌র্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তার পৌরসভার সকল ধরণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মিরকা‌দিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম জানান, এ‌ বিষয় অবগত আ‌ছি , আমা‌দের কা‌ছে উপ‌র থে‌কে এক‌টি চি‌ঠি এ‌সে‌ছে কিন্তুু ৫নংওয়ার্ড কাউন্স‌িলার ইদ্রিস আহম্ম‌েদ টুলু কার্যক‌রিতা স্থ‌গিত ক‌রেছে হাই‌কোট থে‌কে আমা‌দের কা‌ছে এমন চি‌ঠি এখন পযর্ন্ত হা‌তে এ‌সে পৌ‌ছে নাই ।

এ বিষ‌য়ে ৫নং ওয়ার্ড কাউন্স‌িলার ইদ্রিস আহম্ম‌েদ টুলু ব‌লেন, বিট সংক্রান্ত কোন কাগজ পত্র আ‌মি এখ‌নো পাইনি।