জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও খাদ্য বিতরন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে একটি হিমাগারে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মা মাগফেরিত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সর্বস্থরের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান।                                                                                                 

কাঠাদিয়া-শিমুলিয়াে ইউনিয়ানের আওয়ামীলীগ এর বিভিন্ন অংগসংগঠনের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,জেলা পরিষদ সদস্য মোঃ আনিছুর রহমানের সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু,

জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুল ওয়াহিদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির খান,সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি,যুগ্ম-সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি,কাঠাদিয়া-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন বেপারী প্রমুখ