ফাইজুল ইসলামের পরিবার করোনামুক্ত হওয়ায় দোয়া ও মিলাদ খাবার বিতরণ।

সাজু হো‌সেন নারায়ণগঞ্জ :

ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলামের পরিবার মহামারী করোনার কবল থেকে মুক্তি পাওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

শুক্রবার বাদ জুম্মা ফয়জুন নেছা রোমান দাখিল নূরানী ও হেফজুল কোরঅান ও এতিমখানা মাদ্রাসা মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈনপুরী দরবার শরীফের গদিনশীন পীর মোঃ এনায়েতুল্লাহ অাব্বাসী।

এসময় ফাইজুল ইসলাম বলেন, আমার পরিবারের সদস্যগণ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলো। আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ায় আমি ও আমার পরিবার করোনা মুক্ত হয়েছি। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের কাছেও আমি কৃতজ্ঞ। আমার দুঃসময়ে তিনি খোঁজ খবর নিয়েছেন এবং আমার স্ত্রী ও মাকে হাসপাতালে ভর্তি করাতেও যথেষ্ট সহযোগীতা করেছেন। আপনাদের সকলের নিকট আমি আমার পরিবারের জন্য দোয়া কমনা করছি।

মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালী মাহমুদ, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিসির সভাপতি, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সামসুল হক ভূইয়া, কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সোলাইমান, ফয়জুন নেছা রোমান দাখিল নূরানী ও হেফজুল কোরঅান ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজামুল ইসলাম বকুল, যুবলীগ নেতা ইসতিয়াক আহমেদ নাহিদ, নজরুল ইসলাম সেলিম মেম্বার, যুবলীগ নেতা আলমগীর, হান্নান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।