সাজু হোসেন, নারায়ণগঞ্জ :
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেল ৪টায় পুরান সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের প্রাণ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। মুক্তিযুদ্ধ যারা মেনে নিতে পারেনি তারাই ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে।
কারন তারা চায়নি এদেশ উন্নত দেশ হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।
এসময় ফজর আলী প্রসঙ্গে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে সকলের মাঝেই একটা আনন্দ বিরাজ করছে। একটা ফজর আলী নির্বাচন করবেন কি করবেন না সেজন্য আমি আসিনি।
এটা ঠিক করবে এই এলাকার মানুষ। আমি জসিম ভাইকে সম্মান করি। তিনি আমাদের বড় ভাই। তাই কারো ব্যাপারে সমালোচনা না করাই ভালো।
অনুষ্ঠানে সৈয়দপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগ নেতা হাজ্বী মোঃ রুস্তম আলী সরদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি ফজর আলী, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফকির, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহআলম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কালাি চাঁন, সাইদ আহমেদ প্রমুখ।