কাশেম সম্রাটের উদ্যোগে বিশাল মিছিল।
সাজু হোসেন নারায়ণগঞ্জ:
২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় সৈয়দপুর পুরাতন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শেখ রাসেল স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ সদর থানার সাধারণ সম্পাদক কাশেম সম্রাট একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসলাম সরদার, সাধারণ সম্পাদক কালাই চাঁন মাদবর, জালাল মাদবর, গোগনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরদার, চাঁন বাদশা মাদবর,
আমজাদ হোসেন মাদবর, মিজানুর রহমান মিজান, এরশাদ আলী, রানা আহমেদ, শাহপরান, ফয়সাল, অরন্য, বিজয়, মমিন প্রধান, হযরত আলী, কিরণ ফকির প্রমুখ।