যে কখনোই আওয়ামী লীগ করেনি সে কিভাবে আওয়ামী লীগের নেতা।

সাজু হো‌সেন.  নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি:

যে কখনোই আওয়ামী লীগ করেনি সে কিভাবে আওয়ামী লীগের নেতা হয়। যারা ইউনিয়ন ও থানার রাজনীতি করে তারাই প্রকৃত নেতা।

বৃহস্পতিবার বাদ জোহর গোগনগর ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কতৃক আয়োজিত বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা পদের জন্য আওয়ামী লীগ করিনা। আমরা আওয়ামী লীগ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রানিত হয়ে। টাকার বিনিময়ে কিছু নেতারা ত্যাগী নেতাদের বাদ দিয়ে অন্য কাউকে পদ দিয়ে দেয়। ইউনিয়ন নেতৃবৃন্দ সেটা মানবেনা।

ইউনিয়ন আওয়ামী লীগে নেতৃবৃন্দ নির্ধারন করতে হবে সম্মেলনের মাধ্যমে। নির্বাচন নির্বাচনের মতই হবে এবং নির্বাচনে যে কেউ অংশগ্রহন করতে পারে।

গোগনগর ইউনিয়ন ৫ ও ৬নং ওয়ার্ডের সার্বিক তত্বাবধানে এবং সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সৌজন্যে ও গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অাজিজ মাষ্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

সদর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান সিকদার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন সওদাগর, গোগনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সভাপতি ইসমাঈল মুন্সি, সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, ৮নং ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব, ৪নং ওয়ার্ডের সভাপতি ওবায়দুল কাদের,

৩নং ওয়ার্ডের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী, বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন, আলামীন নগর সমাজ প্রধান নজরুল ইসলাম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ইসমাঈল সরকার, গোগনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবিরুল ইসলাম, নাজিম উদ্দীন প্রমুখ।