সিদীপ এর উদ্যোগে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ।

নিজস্ব প্রতি‌বেদকঃ

করোনা ভাইরাসে শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে সিদীপ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপু‌রে মুন্সীগঞ্জের টং‌গিবা‌ড়ি উপজেলা পরিষদ মা‌ঠে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন টং‌গিবাড়‌ি উপজেলা নির্বাহী কর্মকর্তা না‌হিদা পার‌ভিন,

সিদীপ ঢাকা জো‌নের মুন্স‌ীগঞ্জ এ‌রিয়া ম‌্যানাজার মোঃ লিয়‌াকত আলী, টং‌গিবা‌ড়ি ব‌্যাঞ্চ ম‌্যা‌নেজার মোঃ আজারুল ইসলাম, ও আব্দুল্লাহ পুর ব‌্যাঞ্চ ম‌্যা‌নেজার মোঃ ম‌তিউর রহমান, এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন পাচগাও ইউ‌নিয়ন চেয়ারম‌্যান মোঃ মিলন আ‌হে‌ম্মেদ মিলনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষেরা। সিদীপ এর কর্মকর্তারা জানিয়েছেন প্রায় এক শতা‌দিক প‌রিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করা হ‌য়ে‌ছে। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।