মুন্সীগঞ্জ‌ জাতীয় শোক দিবস পালন।

টঙ্গীবাড়ী‌, মুন্সীগঞ্জ‌ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার বেতকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। র‌বিবার সকাল ১০টায় বেতকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মুক্তার হোসেনের অফিসে এই আলোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্টিত হয়। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পদক শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলহাজ্ব শওকত আলী খান (মোক্তার) বেতকা ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ হোসেন বাদল, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউর রহমান ডিউক,

বেতকা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পদক সুমন সরকার, বেতকা ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পদক মো সেলিম বেপারী, বেতকা ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি মতিন খানসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।