মো: রুবেল মাদবর, মুন্সীগঞ্জ:
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে চেতনায় একাত্তর আয়োজিত গনভোজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছ উজ্জামান আনিছ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন বাংলার শেষ নবাব সিরাজদৌল্লাকে মীরজাফর ইংরাজদের সাথে চক্রান্ত করে হত্যা করে, বাংলা স্বাধীনতা হারায়, তদ্রুপ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মিরজাফর মুস্তাক জিয়ার সাথে আঁতাত করে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে পাকিস্তানীপন্থী স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করে নেয়।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে এনে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে, কিন্তু মিরজাফরগং এখনো আছে, তাই সব সময় আমাদের সতর্ক থাকতে হবে।
চেতনায় একাত্তর সম্পাদক, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গনভোজ আয়োজনের উদ্বোধন করেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন আরও উপস্থিত থাকেন জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, ০৩ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল বাছিত লাভলু,
জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মিরকাদিম পৌর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, তোফাজ্জল হোসেন, পচু বেপারী ওয়াকফ ষ্টেট মতুয়াল্লি হাজি আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সৌরভ আহাম্মেদ জনি, শাওন আহাম্মেদ জুম্মান প্রমুখ।