মোঃ নাহিদ ইসলাম, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের উদীয়মান সংবাদকর্মী ও চ্যানেল২১নিউজ টিভির প্রকাশক মো: রুবেল মাদবরের ৩৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার ১২ আগস্ট সন্ধা ৭টায় মুন্সীগঞ্জ ক্রাইম টিভি অফিসে এই জন্মদিন উদযাপন করা হয়।
দুই পাউন্ড ওজনের একটি কেক কাটার মাধ্যমে মোঃ রুবেল মাদবর-এর জন্মদিন উদযাপন করেন মুন্সীগঞ্জের সনামধন্য সিনিয়র সাংবাদিক, যিনি বর্তমান সময়ে যেখানে অনিয়ম সেখানে ছুটে চলেন এবং তার ফেইসবুক পেইজে নিয়মিত লাইভ দিয়ে থাকেন। সেই জনপ্রিয় মানুষ সবার প্রিয় সাংবাদিক আতিকুর রহমান টিপু।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ক্রাইম টিভির সম্পাদক আব্দুস সালাম, প্রেস নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ও এমসি টিভির স্টাফ রিপোর্টার আনিছুর রহমান রলিন, দ্বীপ টিভির জেলা প্রতিনিধি মোঃ লিটন মাহামুদ,

জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মো: রাব্বি হোসেন, দীপ টিভির সদর প্রতিনিধি মো: নাহিদ হোসেন, এমসিটিভির ষ্টাফ রিপোর্টার সাকিব আহমেদ বাপ্পি, এবং চ্যানেল২১নিউজ টিভি প্রাকাশক ও গণমুক্তির জেলা প্রতিনিধি মো: রুবেল মাদবর।