জেলাগার্ল গাইডের পক্ষ থে‌কে খাদ্য সামগ্রী বিতরন।

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সীগঞ্জ সদরের র‌বিবার কে, কে, গভ ইন‌স্টি‌টিউশন স্কুলে
জেলাগার্ল গাই‌ডের উ‌দ্যো‌গে প্রায় ৫০‌টি প‌রিবার‌কে খাদ‌্য সামগ্রী বিতরন করা হয়। এই খাদ‌্য সামগ্রীর ম‌ধ্যে ছি‌লো চাউল, ডাউল, তৈল, পিয়াজ ও আল‌ু।

এসময় প্রধান অ‌তি‌থি উপ‌স্থিত থে‌কে খাদ‌্য সামগ্রী বিতরন ক‌রেন মুন্সীগঞ্জ জেলাগার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার শিউলী আক্তার, বি‌শেষ অ‌তি‌থি উপ‌স্থিত ছি‌লেন সাধারন সম্পাদক কামরুন নেহার, এ,ভি,জি,এম ও মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইড ছাত্রীবৃন্দ।
এসময় প্রধান অ‌তি‌থির শিউলি আক্তার বলেন, আমাদের বাচ্চাদের সাথে নিয়ে আমরা আমাদের এ কার্যক্রম চলমান রাখবো। এই করোনাকালীন সচেতনতা মূলক কার্যক্রম মাস্ক বিতরন ও খাদ‌্য স‌ামগ্রী বিতরন করা হ‌য়ে‌ছে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন দ্যা হেলমেট প্লাটফর্মের প্রধান সমন্বয়ক রুনা আক্তার ছোঁয়াসহ আরো অনেক। কর্ম‌হীন, অসহায় ও ছিন্নমূল শিশু‌রা খাদ‌্য সামগ্রী পে‌য়ে তারা খু‌শি হয়।