মুন্সীগঞ্জ‌ টঙ্গীবাড়ীতে মোবাইল কোর্ট অভিযানে ১৩টি মামলা।

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সী‌গঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলায় টঙ্গীবাড়ীতে পৃথক ২টি মোবাইল কোর্ট অভিযানে ১৩ টি মামলায় ৫ হাজার ৭ শত টাকা জরিমানা হয়েছে।

আজ বুধবার উপজেলার টঙ্গীবাড়ি বাজারে অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। এ সময় তিনি লকডাউনে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলার দায়ে ও স্বাস্থ্য বিধি না মানায় ৭ জনকে ২হাজার ৬শত টাকা অর্থদন্ড দেয়।

অপরদিকে বালিগাঁও, সুবচনী, বেতকা ও আব্দুলাহপুর বাজারে অভিযান পরিচালনা করেন- জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সামা। এ সময় তিনি লকডাউনে দোকান খোলার রাখার দায়ে ৬ জনকে ৩ হাজার ১শত টাকা অর্থদন্ড দেয়।