মুন্সীগ‌ঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে দুই নারী সহ নিহত – ৩
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে দুই নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার(২১ জুলাই) সকাল ৬ টার দিকে  গজারিয়ার ভবেরচরের আনারপুরা এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিলো প্রাইভেটকারটি। পথিমমধ্যে গজারিয়ার আনারপুরায় নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তি খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,  রেকারের মাধ্যমে প্রাইভেট কারটি উদ্ধার করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যায়নি।