আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদকাসক্ত হামলা করে ১ জনকে রক্তাক্ত গুরুতর জখম করেছে।আহত ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে আহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার ২২ জুলাই ১ টা ৩০ মিনিটে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চিকনিসার গ্রামের মৃত আবুল খায়ের ভুইয়ার ছেলে জাকির ভুইয়া (৩২) কে মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকার বাইন্নাবাড়ি গ্রামের আবুল এর মাদকাসক্ত ছেলে হাকিম আলী (৪০) (শুরি) চাকু দিয়ে এলোপাতাড়ি হামলা করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে।
মাদকাসক্ত হাকিম বর্তমানে শশুর আবুল মোল্লার বাড়ি চিকনিসার গ্রামে বসবাস করে।
জানাযায় মাদকাসক্ত হাকিম জাকির ভুইয়ার কাছে মাদকের টাকা চাইলে জাকির দিতে অশিকার করলে হাকিমের কাছে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি হামলা করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত গুরুতর জখম করে।
স্থানীয় কফিলউদ্দিন জানান হাকিম এলাকার বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে হামলার হুমকি দিয়ে থাকে। আরো জানান সে রাত ১০ টার পর বাড়ি হতে বের হয়ে ভোররাতে ফিরে আসে গাজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।