মুন্সীগঞ্জের মিরকাদিমে ঈদ উপহার বিতরন।
রিপোর্টঃ আছিয়া সিদ্দিকা সেহেলীঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ঈদ উপহার বিতরন করা হয়েছে। বুধবার বিকালে মিরকাদিম পৌরসভার নুরপুরে পচু ব্যপারির ওয়াকফ্ ইস্টেট এর মোতাল্লী হাজী মোঃ আব্দুল জব্বার, এর পক্ষ থেকে প্রায় এক শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিরতন করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পচু ব্যপারির ওয়াকফ্ ইস্টেট এর মোতাল্লী হাজী মোঃ আব্দুল জব্বার, সমাজসেবক মোঃ ফরিদ হাসান বাবু, সমাজসেবক শেখ মনিরুজ্জামান শরিফ, সমাজসেবক মোঃ রকিবুল হাসান মাদবর, শেখ আঃ বাছিত লাবলু, সৌরভ আহেম্মদ জনি, মোঃ মাসুদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।