যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ত্রান বিরতন।

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী ও লৌহজং থানা, মুন্সিগঞ্জ সদর এবং শরীয়তপুরের নড়িয়া থানায় পদ্মা নদী ভাঙ্গন এবং করোণায় ক্ষতিগ্রস্ত ৩০০০ পরিবারের মাঝে ৩০০০ বস্তা ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জের সাবেক এমপি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার ও মোঃ ইসমাইল হোসেন সিরাজী।

আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম, মোঃ ফজলুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ সহ পার্শ্ববর্তী শাখাসমূহের প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলমা ইউ‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌‌্যান হাজী মোঃ আব্দুল মোতা‌লেব শেখ, ‌মোঃ কাউসার, মোঃ খা‌য়েরসহ আ‌রো অ‌নে‌কেই।

উল্লেখ যে ইতিপূর্বে দেশে করোণায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১টি জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে ত্রাণ সামগ্রী ও নগদ দশ লক্ষ করে টাকা প্রদান করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।