ক‌রোনার প্রার্দূভাব রোধে ছুটে চলছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জঃ

জীবনের ঝুকি নিয়ে লকডাউনের বিধিনিষেধ বাস্তাবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান।

তিনি সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে ছুটে চলছেন সদর উপজেলা বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লায়।

তারই ধারাবাহীকতায় শনিবার দুপুরে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সীর হাটবাজারের অভিযান চালান। সেখানে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে বিক্রির উদ্দেশ্যে বাজারে আনা গরু ও ছাগাল ফিরত পাঠান।

পরে তিনি সাধারণ মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষে করোনা প্রাদূর্ভাব এড়াতে বিভিন্ন পরামর্শদেন। পরে এই কর্মকর্তা সদর উপজেলার চরাঞ্চলের চরডুমুরিয়া, বাংলাবাজার ও চিতলিয়া বাজার পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক।