মুন্সীগ‌ঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পে‌লো ৫শ প‌রিবার।

আ‌ছিয়া সি‌দ্দিকা সে‌হে‌লি, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপ‌জেলার কলমা ইউ‌নিয়নে প্রধানমন্ত্রীর মান‌বিক সহায়তা পে‌লো ৫শ প‌রিবার। বৃহ‌স্পতিবার সকা‌লে কলমা ইউ‌নিয়‌ন প‌রিষদ চেয়ারম‌্যান মোঃ আব্দুল মোতা‌লেব শেখ উপ‌স্থিত থে‌কে কো‌ভিড ১৯ এর কার‌নে বিপর্যস্ত অসহায় দুঃস্থ ও দ‌রিদ্র প‌রিবা‌রের মা‌ঝে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপহার মান‌বিক সহায়তা প্রধান ক‌রেন। ৫শ টাকা ক‌রে ৫শ পা‌রিবার‌কে এই উপহার দেন।

এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন লৌহজং উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, কলমা ইউ‌নিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপ‌তি মোঃ আব্দুস সোবান ফ‌কির, কলমা ইউ‌নিয়ন প‌রিষদ ১নং ওয়‌ার্ড ‌মেম্বার মোঃ আল আমিন শেখ,

কলমা ইউ‌নিয়ন প‌রিষদ ৩নং ওয়‌ার্ড পে‌নেল চেয়ারম‌্যান ‌মোঃ তাজুল ইসলাম, কলমা ইউ‌পি ম‌হিলা সদস‌্য ৪,৫,৬ ‌মোক‌সেদা, কলমা ইউ‌পি ম‌হিলা সদস‌্য ৭,৮,৯ না‌হিদা আক্তার, কলমা ইউ‌পি ম‌হিলা সদস‌্য ১,২,৩,আসমা বেগম বে‌দেনা,

মোঃ খা‌য়ের শেখ, কলমা যুব লীগ নেতা এম এ স‌জিব ওয়াদুদ, সা‌বেক ছাত্রলীগ কলমা ইউ‌নিয়ন মোঃ কাউছার সহ আ‌রো অ‌নে‌কেই।