মুন্সীগঞ্জে লিটন মা‌ঝিসহ ১০ ইউপি চেয়ারম্যান পেলো সংবর্ধনা

রু‌বেল মাদবরঃ
মুন্সীগঞ্জ টং‌ঙ্গিবা‌ড়ি উপজেলার সোনারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলা‌য়েত হো‌সেন লিটন,

ইউ‌নিয়নের উন্নয়‌ন ও জনগ‌ণের সেবা করায় জেলা প্রশাসনের স্বীকৃতি স্বরুপ জেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে সার্কিট হাউজ মিলনায়তনে তৃতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সভার সভাপতি জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সোনারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলা‌য়েত হো‌সেন লিটনের হাতে বি‌শেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।

জানা যায়, ইউ‌নিয়নের ব‌্যাপক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ট ইউপি চেয়ারম্যানে ভূষিত করা হয়।

সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক এস এম শফিক, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মোবাশ্বের হোসেন খন্দকার প্রমুখ।