মুন্সিগঞ্জে সৌদি বাদশার সহায়তা পেলো ইমাম সহ এক হাজার দরিদ্র পরিবার।

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জের সদর উপজেলার মিরকাদিমে পৌর এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম সহ দরিদ্র এক হাজার পরিবার পেল সৌদি বাদশাহর পক্ষ থেকে খাদ্য সহায়তা।সৌদি বাদশা সালমান মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহযোগিতায় দেশব্যাপী ৮৭ হাজার হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি চালু রয়েছে এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেনের উদ্যোগে ও সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহায়তায় এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকার অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন এর নিজ বাসভবন থেকে দরিদ্র এসব মানুষের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। এতে খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এ সময় সৌদি বাদশার মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের কর্মকর্তা ছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন মানবতার পাঠাগাড়ের ব্যবস্থাপনা পরিচাল মোঃ সাইফুল ইসলাম, ক‌নিকা বেগম, নাজ এন্টার প্রা‌ইজের চেয়ারম‌্যান জোবাইদা চৌধুরী নাজ‌মিন, হা‌সিনা আক্তার, ইভা ইসলাম, মোঃ শ‌্যামল , আ‌দিবা আক্তার, মিরা আক্তার সহ আরো অনেকে।