ঈদ উপহার পেয়ে আড়াই হাজার পরিবারের মাঝে স্বস্তি
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
ঈদ উপহার পেয়ে মুন্সীগঞ্জের আড়াই হাজার কর্মহীন পরিবারে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে।
রবিবার দুপুরের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিন চরমশুরায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।
জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আফসার উদ্দিন ভূইয়ার নিজ অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ্য কর্মহীন হয়ে পরা আড়াই হাজার পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি,থ্রীপিস,চাল,ডাল,লবন,সেমাই,চিনি,তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন চরমশুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,ইউপি সদস্য মন্টু দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।