শিমুলিয়া ঘাটে দিনে ফেরি চলাচল বন্ধ, রাতে হবে পণ্যবাহী পরিবহন পারাপার। অতিরিক্ত যাত্রীচাপ
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মধ্যরাতে সরকারি নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ শনিবার সকাল থেকে মুন্সীগঞ্জের  শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে  বলে জানিয়েছে ঘাট কতৃপক্ষ।
শুধুমাত্র রাতে জরুরি ও পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার সকালে থেকেই দেখা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে অতিরিক্ত যাত্রী ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের দীর্ঘসারি।
এছাড়াও ফেরি গুলোতে ছিল না তিলধারণে ঠাঁই,সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই গাদাগাদি করে মানুষকে নদী পারাপার হতে দেখা যায়।
এদিকে শুক্রবার  মধ্য রাতে ফেরি বন্ধের  সিন্ধান্তের খবর না জানায় আজ শনিবার ভোররাত থেকে পাড়াপাড়ের অপেক্ষায় ঘাট এলাকার এসে জরো হয়েছে হাজার হাজার মানুষ এতে তীব্র ভোগান্তি পৌহাতে হচ্ছে তাদের।
শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে নৌরুট দিয়ে ঘরে ফিরছে মানুষ। ভোর থেকে এই নৌরুটে মানুষ ও যানবাহনের ভিড় বাড়তে থাকে। সকাল সাড়ে ৬ টার পর থেকে ফেরিঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর চাপ বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়ছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাট সহ উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অধিক সংখ্যক যাত্রী আজও ঘাটে আসছেন।
লঞ্চ-স্পিডবোট বন্ধের পাশাপাশি গতকাল মধ্যরাত থেকে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা আসায় বন্ধ রয়েছে সব ধরনের ফেরি চলাচল, মধ্য রাতে এমন নির্দেশার খবর অনেকেই না জনায়  পারাপারের অপেক্ষায় ঘাট এসে ভিড় জমাচ্ছেন, এতে সকাল থেকে প্রতি মুহূর্তে যাত্রী চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।