মুন্সীগঞ্জে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্থ্য কর্মহীন  ৫ হাজার পরিবার পেলো এক মাসের খাদ্য সহায়তা
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
 মুন্সীগঞ্জে করোনা প্রভাবে ও লকডাউনে ক্ষতিগ্রস্থ্য কর্মহীন অসহায়  ৫ হাজার পরিবার পেলো এক মাসের খাদ্য সহায়তা।
শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়   থেকে দিনব্যাপী কর্মহীন পরিবার গুলোর মাঝে খাদ সহায়তা পৌছে দেয়ার কার্যক্রম শুরু হয়।
সাদা মনের মানুষ হিসাবে পরিচিত সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলামের সহায়তায় ও  অর্থায়নে প্রতি পরিবারের মাঝে ২৫ কেজি চাল,দুই পদের ডাল লবন,সেমাই,চিনি,তেল,খেজুর,ছোলা,ঘি,কিচমিচিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী রবিন হোসেন,সাধারণ সম্পাদক মাহফুজ রানা দুলাল,ব্যবসায়ী হাজী মোঃ আল-আমিন মোল্লা, সমাজ সেবক ইমরান শেখসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।