ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার করেছে ঢাকা। গ্রেফতারকৃত আসামী ওয়াকিল মনির হাসেন বাবু (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটৈ (২১ মার্চ) রাত সাড়ে নয়টার সময়। ডাকাতি মামলায় গ্রেফতারকৃত মনির হোসেন বাবু ব্লক-এ, রোড-১৭, বাসা-১৮, গ্রাম-সেকশন-১১ এর মৃত আবুল কাশেম ও মরিয়ম বেগমের ছেলে। পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

বর্ণিত মামলার বাদী এসআই (নিঃ) তাপস কুমার কুন্ডু সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পল্লবী থানার হোন্ডা/ পিকেট সিসি নং-৮১১ এবং জিডি নং-১৯৮৭, তারিখ-২১/০৩/২০২১ খ্রিঃ মূলে পল্লবী থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ-৭৩ কলসাইনে ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ২১/০৩/২০২১ ২১.০৫ ঘটিকায়

এসআই মোহাম্মদ মোরশেদ আলম জানান, ঢাকার পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক.ডি. সিরামিক রোডস্থ, সরকারী বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশে কাচা রাস্তার উপর হতে উক্ত আসামীদেরকে সন্দেহজনকভাবে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায় ঘটনাস্থলে অবস্থান করে কোন একটি ধর্তব্য অপরাধ করার নিমিত্তে শলাপরামর্শরত অবস্থায় এই তিনজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ শরিফ (২০), মো: রিয়াজ (২০), মো: হারুন (১৮)। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্লাস্টিকের বাটযুক্ত ধারালো স্টীলের চাপাতি, একটি লোহার বাটযুক্ত ধারালো লোহার চাকু এবং পকেটে রক্ষিত একটি কাঠ ও স্টীলের বাটযুক্ত স্টীলের সুইচ গেয়ার চাকু জব্দ করা হয়।

তিনি আরো বলেন, ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করতেছিল বলে স্বীকার করে। মনির হোসেন বাবু (৩৪) ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে। ওর নামে পল্লবী থানায় মামলা হয়েছে। এর আগে ডিবি হাতে অস্ত্রসহ সহ ধরেছিল জেল থেকে বের হয়ে আবার ওডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছিল।