কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অপহরণকারীর শিকার হলেন, মুক্তিপণ দিয়ে জীবিত উদ্ধার।

কায়সার কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া থানার আওতাধীন রাজাপালং ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা জহিরুল ইসলাম (৩৫) মৃত্যু মোহাম্মদ হোসাইন এর ছেলে, জহির কোম্পানি আনুমানিক আটটার থেকে নয়টার ভিতরে ব্যবসার কাজ ছেড়ে বাসায় ফিরে আসেন, তখন একদল লোক পুলিশ পরিচয় দিয়ে জহির কোম্পানিকে তার নিজ বাড়ি থেকে ডেকে বের করেন, পরে অপহরণকারী দল সবাই মিলে জহির কোম্পানিকে একটি নির্জন জায়গায় নিয়ে যান। জহির কোম্পানির স্ত্রী খতিজা বেগম জানিয়েছেন রাত থেকে পরের দিন পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর কোন খোঁজ না পেয়ে,

উখিয়া থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরের জহির কোম্পানির স্ত্রী খতিজা বেগম খবর প্রকাশ করেন, অভিযোগ করার ৯ দিন পর অপহরণকারীর দল মোটা অংকের মুক্তিপণ নিয়ে জহির কোম্পানিকে কক্সবাজারের হিমছড়ি মেরিন ড্রাইভের -যাদুঘর সংলগ্ন রাস্তার পাশে হাত- পা বাধা অবস্থায় জহিরুল ইসলাম কে স্হানীয়রা জীবিতাবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী হিমছড়ি ফাঁড়ি-পুলিশকে অবগত করেন, স্থানীয়রা ঘটনাস্থলে এসে জহির কোম্পানিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন হিমছড়ি ফাঁড়ি পুলিশ,

সাব-ইন্সপেক্টর আরমান নেতৃত্বে আহত জহির কোম্পানিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন, তিনি এখন চিকিৎসা অবস্থায় আছেন। ভুক্তভোগী জহির কোম্পানির ও স্ত্রী খতিজা বেগম জানিয়েছেন। এই ঘটনা বলার মত নয় তবে এই রকম পরিস্থিতি আর যেন কারো সাথে না ঘটে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এই অসহায় পরিবার।