রাজধানীর পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযানে জাটকাসহ আটক ০৭, পিকআপ জব্দ

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১৫৫ মণ (৬২০০ কেজি) জাটকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাগলা লেঃ আশমাদুল ইসলাম এর নেতৃত্বে পোস্তগোলা ব্রিজের নিকটবর্তী এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলকালীন পোস্তগোলা ব্রিজের নিকটবর্তী এলাকায় ৩ টি পিকআপ থেকে আনুমানিক ৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকাসহ ০৭ জন ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত পিকআপগুলোর বিষয়ে নির্বাহী মেজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকা সমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও ৪ হাজার গরীব দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।