নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার মুন পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত। ত্রিমুখী সংঘর্ষে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতরা হলো মাসুদ (২৮) ও সালাউদ্দিন (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাত ২.২৫ মিনিটে।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দীন জানান, সোমবার (২৬ এপ্রিল) ভোর রাত ২.২৫ এর সময় গজারিয়া থানাধীন ঢাকাগামী লেনে হোসেন্দি ইউনিয়নের মুন প্রেট্রোল পাম্প হইতে বাহির হওয়া রং ভেহিকেল রেজি: নাম্বার চট্টমেট্টো শ-১১-০৯৮৬ এর হেলপার। একই লেন থেকে আসা একটি কভার ভ্যান রেজিং নাম্বার ঢাকা মেট্টো ট ১৪৫৪৩৪ কে হাত দিয়ে সিগনাল দিয়ে থামানোর চেষ্টা করে, একই লাইনে ঢাকা গামী একটি ট্রাক রেজিং নাম্বার ঢাকা মেট্টো ট ১৫১৮২৭ পেছন থেকে এসে কাভার্ড ভ্যান লং ভেহিকেল এর হেলপারকে চাপা দেয়।
ঘটনাস্থলেই ট্রাকের চালক মাসুদ (২৮) ও হেলপার সালাউদ্দিন (২৪) ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন ভবেরচর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রহিয়াছে। বর্তমান যানচলাচল স্বাভাবিক রয়েছে।
নিহত ট্রাক চালক মাসুদ (২৮) টাঙ্গাইলের গয়াহাট্টার মো: মান্নানের ছেলে। লং বেহেইকেলের হেলপার মো: সালাউদ্দিন (২৫) নোয়াখালির বেগমগঞ্জের মৃত রফিকুল্লাহর ছেলে।