মুন্সিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার কেজি পঁচা খেজুর উদ্ধার ৩ লক্ষ টাকা জরিমানা।
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের একটি  কোল্ড স্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৮০০০ হাজার কেজি খাবার অনুপোযোগী পচা খেজুর জব্দ করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর দেড় টা থেকে নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে মুক্তারপুরের এলাইড কোল্ড স্টোরেজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর অনুসারে এলাইড কোল্ড স্টোরেজের ম্যানেজার মোঃ আতাউল্লাহ কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির জানান, জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশে রমজান মাসে খাবারের যথাযথ মান বজায় রাখতে অভিযান চালানো হয়। এই অভিযানে ৮ হাজার কেজি মানহীন খেজুর জব্দ করা হয়েছে। খেজুরের প্যাকেটগুলো খোলা অবস্থায় ছিলো। সঠিক তাপমাত্রায় খেজুর গুলো সংরক্ষণ করে না রাখার কারণে খাবার অনুপোযোগী হয়ে পচে যায়। এ ঘটনায় কোলেস্টোরেলের ম্যানেজারকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অনেক গুলো প্যাকেটের খেজুর ইঁদুর খেয়েছে। আবার কয়েকটি প্যাকেটে ইঁদুরের বাচ্চাও ছিলো। এই খেজুর একেবারেই খাওয়ার অনুপযোগী এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।
জব্দ কৃত খেজুর পঞ্চসার ইউনিয়নের এয়ার ক্লিনিকের পাশে ধ্বংস করার প্রস্তুতি চলছে।