কাউসার, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আওতাধীন নন্দা খালী মোড়া পাড়ার ৩নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম। শফিউল আলম প্রকাশ ও বিকে আজম এর বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় এস কে বেটার দিয়ে মাটি কাটতে। সেখানে স্থানীয় কয়েকজন বাধা দিতে চাইলে তাদেরকে আজম সহ তার লোকজন মিলে গালাগালি এবং মারধর করা ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন এমন অভিযোগ এলাকাবাসীর।
প্রভাবশালী বিকে আজম মরিয়া হয়ে ওঠে সেই বিভিন্ন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে হয়রানি করতে থাকেন জানান এলাকাবাসী।
বিগত কয়েক বছর ধরে এই বিকে আজম সিন্ডিকেট পাহাড় কেটে সাবাড় করার অনেক অভিযোগ আছে বলে পাওয়া যায়।
তিনি প্রথমেই সরকারি জায়গা জোরপূর্বক দখল করে পরে এস কে বেটার দিয়ে মাটি কেটে পুকুর খনন করে। এই মাটি কাটার স্থান পরিদর্শন করার জন্য, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের প্রতি অনুরোধ জানিয়েছেন এই অসহায় পরিবার।
এই বিষয়ে নিয়ে অভিযুক্ত বিকে আজমরে সাথে একাদিক বার যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিব করেরি।
তিনি পাহাড় কাটতেছে তবে পাহাড়ের চারদিকে রয়েছে ছোট ছোট ঘরবাড়ি।
এস কে বেটার দিয়ে মাটি কাটার সময় অনেক ঘর বাড়ি ভাঙতে দেখা গেছে সেই ঘরগুলোর মালিক যারা রয়েছে তারা বাধা দিতে চাইলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।
তেমনি মিথ্যা মামলায় হয়রানির হওয়ার কয়েকজনের নাম,উল্লুক করা গেল।
মোঃ কায়েস উদ্দিন সহ আরো অনেক অভিযোকারি রয়েছে।

একই পরিবারের সবাইকে আসামী করে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা যায়।
বিকে আজমের মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়েছেন এই অসহায় পরিবার।
এই রকম অনেক সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ উঠে।
প্রভাবশালী বিকে আজমের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন সোলেমানের পরিবার।