গজারিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত-১

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে ৬ বছরের এক শিশু।

আহতের নাম মীম (৬)। সে বালুয়াকান্দি গ্রামের ভাড়াটিয়া কবির হোসেনের মেয়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, আজ (শুক্রবার) সকাল ১১ টার দিকে বালুয়াকান্দি ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ সংলগ্ন মৃত নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে বিকট শব্দ শুনতে পান তারা।

ছুটে গিয়ে তার দেখতে পান বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে গ্যাস লাইনের সঞ্চালন পাইবে আগুন ধরে গেছে। এসময় মীম নামে ৬ বছরের এক শিশু দগ্ধ হয়। তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।