মুন্সীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলো নসিমন, নিহত ১ আহত ১২
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের মদিনা বাজার ডাকাতিয়া ব্রীজের সামনে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছে।
এতে আরো ১০/১২ জন আহত হয়েছে। আহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ রবিবাব দুপুর ১টার দিকে শ্রমিকের কাজ করে নসিমনে চড়ে নিজ এলাকা মুন্সিগঞ্জের মীরকাদিম ফিরছিলো নিহত লাকি বেগম (২৫) সহ অন্যান্য আহতরা।

ফেরার পথে মদিনা বাজার ডাকাতিয়া ব্রীজের সামনে আসলে নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে লাকি বেগম নিহত হয় এবং ১০/১২ জন আহত হয়। নিহত লাকি জাকির হোসেনের স্ত্রীর। সে মুন্সিগঞ্জের মীরকাদিম এলাকায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতো।
এ ব্যাপারে মুন্সিগঞ্জের হাতিমারা পুলিশ ফারির ইনচার্জ নাসির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।