সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া মুন্সীগঞ্জঃ
নদী বেষ্টিত জনপদের নাম মুন্সীগঞ্জের গজারিয়া।পুরো উপজেলায় রয়েছে ২০টিরও বেশি ছোট বড় খাল।যা দীর্ঘ্য দিনের পলি ও নোংরার পরতে গভীরতা হারাতে বসেছে।কিছু কিছু খাল রয়েছে অবৈধ দখলদারদের হাতে।
এতে দুশচিন্তায় শঙ্কিত ছিলো স্থানীয়রা।এমন প্রতিকূল অবস্থা থেকে খাল গুলোতে সুদিন ফিরানোর লক্ষ্যে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে সু-পরিকল্পিতভাবে মরা খালে মিষ্টি পানির সরবরাহ ও ব্যবস্থাপনা বৃদ্ধিতে জাপান ভিত্তিক উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে ইউনিয়ন ব্যাপি শুরু হয়েছে মরা খাল পুনঃরুদ্ধার ও খনন প্রকল্পের কাজ।
খোঁজ নিয়ে জানা যায়,জাপান ভিত্তিক উন্নয়ন সংস্থা জাইকার সরাসরি অর্থায়নে উপজেলা এলজিইডির তত্বাবধায়নে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) এর উদ্যাগে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে।প্রকল্পের স্বচ্ছতা বৃদ্ধিতে এলাকা ভিত্তিক ৬০০ সদ্যসের একটি বিশাল কমিটি নিয়মিত তদারকিতে অত্যান্ত দ্রুততার সাথে এগুচ্ছে প্রকল্পটির কাজ।
সরেজমিনে দেখা যায় প্রতিদিন অন্তত ১২ ঘন্টা চুক্তিতে তিনটি ভেকু দ্বারা চলছে খাল থেকে মাটি উত্তোলনের কাজ।
এই বিষয়ে ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি সাঈদ মোঃ লিটন জানান নানা প্রতিকূলতা মধ্যে দিয়েও কাজটি বাস্তবায়ন করতে পেরেছি বলে এলাকাবাসি অত্যান্ত খুশি আনন্দিত হয়েছে।
এলাকার মানুষের অনেক দিনের চাহিদা ছিলো জলাধার স্রোতস্বিনী বহতা খাল।এ জনপদে খাল কৃষি কাজ সহ মৎস আহরনে যেমন গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে তেমনি সাধারণ মানুষে দৈনন্দিন নানা কাজে উপকারে বয়ে আনবে।
স্থানীয় বাসিন্দা সুমন বলেন,এমন উদ্যোগ আমাদের অনেক দিনের আশা-প্রত্যাশা ছিলো।এই প্রকল্প এই জনপদের পরিবেশে সেই সোনালী দিন ফিরিয়ে আনবে।
চরপাথালিয়া গ্রামের কৃষক আমীর আলী বলেন,ছোড বেলায় আমরা এই খালে মাছ ধরছি,খালের তে পানি জমিনে দিছি ফসল ফলাইছি।আমার মনে হয় সেই সুদিন ফিরা আইতাছে বাজান।