মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মেয়র তার স্ত্রী,পৌর সচিব,৩ কাউন্সিলরসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
তবে কি বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের পুলিশের একাধিক টিম বিস্ফোরণের কারন খুজছে।
তবে মেয়র হাজী আব্দুস সালামের লোকজন এটিকে নাশকতায় বলে দাবী করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে পোরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের নিজ বাসার তিন তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে অগ্নিদগ্ধ আহতদের মধ্যে প্যানেল মেয়র রহিম বাদশাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও ,কাউন্সিলর আওলাদ হোসেন,দ্বীন ইসলাম,

পৌর সচিব সিদ্দিকুর রহমান,অফিস স্টাপ কালু মিয়া ও মেয়রের ছোট স্ত্রী কানন বাবা গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল জন সসাধারণদের প্রবেশ বন্ধকরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডি, পিবিআই,জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ও জেলা পুলিশের একটি টিম। তারা ক্ষতিয়ে দেখছেন কারণে বা কির বিস্ফোরিত হয়েছে।