মুন্সীগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্যাংকারের ধাক্কায় এম এল ছাবিত আল হাসান নামে মুন্সীগঞ্জমুখী একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকার ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ঘটনা স্থালে যাওয়া সহকারি উপ-পরির্দশক জহিরুল ইসলাম জানান, সন্ধ্যায় ৬ টার দিকে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে রওনা দেয়। সৈয়দপুর কয়লা ঘাট চায়না ব্রীজের সামনে গেলে একটি ট্যাংকারের সাথে ধাক্কা লাগলে ছাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে ডুকে যায় ।
লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল জানান, লঞ্চটি ৬ টার কিছু সময় পর নারায়ণগঞ্জ ছেড়ে যায়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়লে এটি দূর্ঘটনার শিকায় হয় এবং অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা জানান, একটি লঞ্চ ডুবেছে। ঘটনাস্থলে যাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এটি শীতলক্ষ্যা নদীর চায়না ব্রিজ সংলগ্ন স্থানে ঘটেছে।