সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন

নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন
করোনা সংক্রমণরোধে এবার লকডাউনের সিদ্ধান্তে গেলো সরকার। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন থাকবে।

আওয়ামী সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে বাকি নির্দেশনামা জানানো হবে বলে জানা গেছে।

সারাদেশে লকডাউন হলেও খোলা থাকবে শিল্প কারখানা, কাজ চলবে শিফট অনুযায়ী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বাড়িমুখি ঢল থামাতেই কারাখানা চালু রাখার সিদ্ধান্ত।