মুন্সীগ‌ঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোঃ জাফর মিয়া, মুন্সিগঞ্জঃ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে রিয়া মণি(২৩) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলা আব্দুল্লাপুর গোয়ালপাড়া এলাকায় বসতঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। নিহত রিয়া স্থানীয় সৌদিআরব প্রবাসী মোঃ সবুজ বেপারীর স্ত্রী। সবুজ-রিয়া দম্পতির ২বছরের এক পুত্র সন্তান রয়েছে।

ওই গৃহবধূ রাত ৮ টার দিকে নিজ বসত ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করে বলে নিহতের শশুড় বাড়ির লোকজন জানান।

তবে নিহতের নিকট আত্নীয়রা জানান, রিয়া মনিকে তার শাশুড়ি প্রায় নির্যাতন করতো। আজ ওর শাশুড়ি হোসনে আর বেগম, দুই ননদ সাথী ও বিথী এবং ননদের জামাইরা মিলে রিয়া মনিকে খুন করেছে।

ওই এলাকার চেয়ারম্যান আমাদের ফোন দিয়ে বলেছে রিয়া ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করছে। কিন্তু আমরা এসে দেখি ওকে খাটের উপর লাশ রাখা হয়েছে। পুলিশ আসছে পুলিশও দেখছে ওকে খাটে শুইয়ে রাখছে। ওরা রিয়া মনিকে খুন করে এখন বলছে আত্মহত্যা করছে।

জানাগেছে ৩ বছর আগে উপজেলার পাঁচগাও গ্রামের আতাউর পাইকের মেয়ে রিয়া মনির সাথে একই উপজেলার আবদুল্লাপুর গ্রামের সবুজের বিয়ে হয়। বিয়ের পর হতেই সৌদি আরবে থাকতো সবুজ। সবুজের মা হোসনে আরা প্রায় রিয়ার সাথে ঝগড়া বিবাদ করতো।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারনেই আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।