চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।

মোঃ রবিউল ইসলাম শাওন, সদর প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মরহুম ডাঃ আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে গোবরাতলা ইউনিয়ন পরিষদ ফুটবল দল বনাম চর অনুরনগর ফুটবল দল। খেলায় ৫-১ গোলে গোবরাতলা ইউনিয়ন পরিষদ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সহকারী ভূমি অফিসার (সদর) আনিসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমূখ।