মুন্সীগঞ্জে শিশুদের মাঝে অতিরিক্ত আইজিপির গুরোদুধ বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেনের পক্ষ থেকে মুন্সীগঞ্জে শিশুদের মাঝে গুরো দুধ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । সোমবার বিকাল পৌনে ৬ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভাস্থ তার বাবা মৌলভী আমজাদ হোসেনের বাড়ীতে ৩ শতাধিক শিশুর মাঝে এই গুরোদুধ বিতরণ করা হয়।
এর আগেও পুলিশের এই কর্মকর্তা নিজ উদ্যোগে ও অর্থায়নে করোনা কালীন সময় অসহায় দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয় ছাড়াও করোনা প্রতিরোধক ঔষধ বিতরণ করেন। তার এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
গুরোদুধ বিতরণ কালে উপস্থিত ছিলেন মানবতার পাঠাগাড়ের মোঃ সাইফুল ইসলাম, নারী নেত্রী জোবায়েদা নাজনীন, কনিকা আক্তার, হাসিনা আক্তার, মিরা আক্তার, আমেনা আক্তার, তানভীর হাসানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।