মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
সোমবার বিকালে পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ বটতলা হাট শংকর বাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ওর্য়াড আওয়ামী লীগের বঙ্গবন্ধুর লড়াকু সৈনিক সভাপতি লতিফুল ইসলাম মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সদর-৩ আসনের এমপি আব্দুল ওদুদ, সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম শরিফ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইফতেখার সুজন,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান,জেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক শহিদুল হুদা অলক,জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-স্থানীয় ওর্য়াড আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এবং তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় আলোচনার ভিত্তিতে পরবর্তী সময়ে কমিটি ঘোষণা করা হবে বলে জানান আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, ও সাধারণ সম্পাদক অ্যাড:মিজানুর রহমান মিজান।