অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিরাজদিখানে সামাজিক সংগঠনের র্যালি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কালারায়ের চর পল্লি নারী সমাজ নারী উন্নয়ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে র্যালি ও আলচনা সভা করা হয়েছে।
সোমবার ৮ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজলার কেয়াইন ইউনিয়নের কালারায়ের চর গ্রামের এডাব, মুন্সীগঞ্জের আয়োজনে সংগঠনের কার্যাললে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি সংগঠনের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় এসে র্যালিটি শেষ হয়।
কালারায়ের চর পল্লি নারী সমাজ নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক রত্না হাওলাদারের নেত্রীত্বে র্যালিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান আখি অটিজম সংস্থার প্রতিনিধি তাসলিমা খাতুন, সংগঠনের সদস্য মো. আবুল হোসেন ভুইয়া, কামাল সরকার, রুমা মন্ডল, শাওন মন্ডল প্রমুখ।