নিজস্ব প্রতিবেকঃ মুন্সীগঞ্জ জেলার দৈনিক পত্রিকা “মুন্সিগঞ্জের খবর” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে কেক কেটে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুুুুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন আবুল কালাম আজাদ, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, মুন্সীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব, পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এড. সোহানা তাহমিনা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।